পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১০০ গ্রাম গাঁজাসহ মো.

2026-09-07T10:36:54+00:00
2026-09-07T10:39:09+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ১০:৩৯ এএম
পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক। ছবি : সময়ের আলো
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. রাজীব খান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক রাজীব খান বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। 

Advertisement
রোববার রাতে পিরোজপুর সদর থানায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী। 

মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে রাজীব খান নামে একজনের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে। 


এ সময় রাজীব খানকে আটক করলে তার কাছ থেকে একটি ৭ দশমিক ৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

পুলিশ সুপার আরও বলেন, আজকের ঘটনার আগে রাজীব খানের বিরুদ্ধে পাঁচটি মামলা চলমান রয়েছে। এসব মামলা মাদক, জুয়া ও মারামারি সংক্রান্ত।
  বিষয়:   পিরোজপুর  বিদেশি পিস্তল  গুলি  যুবক আটক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: