মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব পাটিকর (২৭) নামে যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার

2026-09-07T15:10:58+00:00
2026-09-07T17:47:52+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ৫:৪৭ পিএম
প্রতীকী ছবি
ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব পাটিকর (২৭) নামে যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাংগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব পাটিকর ওই এলাকার নির্মল পাটিকরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিপ্লবসহ ৪-৫ জন পুকুরের পানি সেচে মাছ ধরার জন্য বৈদ্যুতিক জগ মেশিন ব্যবহার করছিলেন। অসাবধানতাবশত বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় সঙ্গে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সকাল ৮টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বলেন, খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সময়ের আলো/এনএন

  বিষয়:   রাজাপুর  বিদ্যুৎস্পৃষ্টে  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: