দিল্লিতে মদ্যপানে বাধা, মণিপুরের সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দিল্লির কিলোকরি এলাকায় বাড়ির বাইরে মদ্যপান ও হৈচৈ করতে নিষেধ করায় ৫৪ বছর বয়সী এক মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ

2026-09-08T09:34:38+00:00
2026-09-08T09:34:38+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
দিল্লিতে মদ্যপানে বাধা, মণিপুরের সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৪ এএম 
নিহত সংগীতশিল্পীর নাম সি বিক্রম সিং। ছবি : সংগৃহীত
দিল্লির কিলোকরি এলাকায় বাড়ির বাইরে মদ্যপান ও হৈচৈ করতে নিষেধ করায় ৫৪ বছর বয়সী এক মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি এক কিশোরকে আটক করা হয়েছে।

নিহত সংগীতশিল্পীর নাম সি বিক্রম সিং। তিনি মণিপুরের বাসিন্দা এবং মেইতেই সম্প্রদায়ের সদস্য। বেশ কয়েক বছর ধরে তিনি দিল্লির কিলোকরি এলাকায় বসবাস করছিলেন।

Advertisement
পুলিশ জানায়, সোমবার ভোরে সানলাইট কলোনি থানায় বিক্রম সিংকে মারধরের খবর আসে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়ির বাইরে কয়েকজন ব্যক্তি মদ্যপান করে চিৎকার-চেঁচামেচি করছিলেন। এতে আপত্তি জানালে তাদের সঙ্গে বিক্রমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি ঘুষি ও মারধর করেন।

গুরুতর আহত বিক্রমকে তার ছেলে ইয়াইফাবা দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভারত কুমার (১৯), প্রমোদ (২৬), রমজান খান (২২), দীপাংশু (২১), মোহন বিশ্বকর্মা (৩২), বিজয় (৩৬) ও মান্নু (২৬) নামের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এক কিশোরকে আটক করা হয়েছে। অভিযুক্ত সবাই বিভিন্ন ধাবা ও খাবারের দোকানে কাজ করেন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ইস্ট স্টুডেন্টস সোসাইটি বিক্রম সিংয়ের মৃত্যুতে শোক জানিয়েছে। সংগঠনটি তাকে একজন ‘সম্মানিত মণিপুরি সংগীতশিল্পী’ হিসেবে উল্লেখ করে এ ঘটনাকে ‘বিবেকহীন সহিংসতা’ বলে অভিহিত করেছে।

সংগঠনটি দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে।

এদিকে, বিক্রম সিংয়ের ওপর হামলা ও তার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত চলছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ভারত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: