কক্সবাজারে পুলিশ কর্মকর্তার বাসায় ৯০ হাজার ইয়াবা, নগদ ৩৬ লাখ টাকা উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারে এক পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার

2026-09-08T10:57:12+00:00
2026-09-08T10:57:12+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কক্সবাজারে পুলিশ কর্মকর্তার বাসায় ৯০ হাজার ইয়াবা, নগদ ৩৬ লাখ টাকা উদ্ধার
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৭ এএম 
এ ঘটনায় ওই কর্মকর্তার শ্যালক, তার স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। ছবি : সংগৃহীত
কক্সবাজারে এক পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ ঘটনায় ওই কর্মকর্তার শ্যালক, তার স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) শহরের হাজীপাড়া এলাকায় চট্টগ্রাম জজ আদালতে কর্মরত পুলিশ কর্মকর্তা শহীদের বাসায় এ অভিযান চালানো হয়।

Advertisement
ডিএনসি কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক সৌমেন মণ্ডল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। তল্লাশির সময় ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পুলিশ কর্মকর্তার শ্যালক মোমেন মেহেদী আশিক, তার স্ত্রী সাদিয়া এবং তাদের এক সহযোগী। তারা কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

ডিএনসি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে ধারণা করা হচ্ছে, কক্সবাজার হয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে তারা ওই বাড়িতে অবস্থান করছিলেন।

তবে পুলিশ কর্মকর্তা শহীদের বিরুদ্ধে মাদককারবারে সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করেনি ডিএনসি। তার বাসায় ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ অর্থের উৎসও তদন্ত করে দেখা হচ্ছে।


সৌমেন মণ্ডল বলেন, উদ্ধার করা ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদককারবারের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   কক্সবাজার  পুলিশ কর্মকর্তা  ইয়াবা  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: