পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনার সাঁথিয়ায় পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামে পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯

2026-09-08T18:10:52+00:00
2026-09-08T18:30:15+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১০ পিএম  আপডেট: ০৮.০৯.২০২৬ ৬:৩০ পিএম
স্বজনদের আহাজারি। ছবি : সময়ের আলো
পাবনার সাঁথিয়ায় পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামে পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে মিয়াপুর মিনারপাড়া এলাকার মানিকের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত আব্দুল আজিজ ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে। পেশায় তিনি একজন পেঁয়াজ ব্যবসায়ী ছিলেন।

Advertisement
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, আজিজ সোমবার এশার নামাজের পর বাড়ি থেকে বের হন। পরে আর তিনি বাড়িতে ফিরে আসেননি। মঙ্গলবার সকাল ৯ টার দিকে মিয়াপুর মিনারপাড়া এলাকা মানিকের পুকুরে মাছের খাবার দিতে গিয়ে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। এসময় স্থানীয়রা মরদেহটি আজিজের বলে শনাক্ত করেন। 


সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, পুকুর থেকে আজিজ নামের ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

সময়ের আলো/এনএন

  বিষয়:   সাঁথিয়া  পেঁয়াজ ব্যবসায়ী  মরদেহ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: