কিশোরগঞ্জে হাসপাতালে থেকে ১৭ দালাল আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে অভিযান চালিয়ে ১৭ দালালকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)

2026-09-08T21:05:38+00:00
2026-09-08T21:05:38+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে হাসপাতালে থেকে ১৭ দালাল আটক
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম 
কিশোরগঞ্জে হাসপাতালে থেকে ১৭ দালাল আটক। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে অভিযান চালিয়ে ১৭ দালালকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সরকারি এ দুটি হাসপাতালে একযোগে অভিযান চালায় কিশোরগঞ্জ জেলা পুলিশ।

বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সাংবাদিকদের কাছে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য জানান।

Advertisement
পুলিশ সুপার জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতালে দালাল চক্র রোগীদের নানা ভাবে হয়রানি করছে। গত কয়েকদিন ধরে গোপনে ভিডিও ধারণসহ তাদের চিহ্নিত করা হয়। বিকেলে জেলা ডিবি পুলিশ ও কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ একযুগে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে অভিযান চালায়। এ সময় ৩২ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে ১৭ দালালকে চিহ্নিত করা হয়।


তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া জানান, আটকদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কিশোরগঞ্জ  হাসপাতাল  দালাল আটক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: