চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পে ভাইদের অন্যরকম রাত

ক্রীড়া ডেস্ক

খেলা

একই রাতে দুই ভাইয়ের ভাগ্যে দুই রকম অভিজ্ঞতা। বড় ভাই কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়াল মাদ্রিদকে জেতালেন। আর ছোট ভাই

2026-09-09T14:22:44+00:00
2026-09-09T14:22:44+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পে ভাইদের অন্যরকম রাত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:২২ পিএম 
কিলিয়ান এমবাপ্পে (বামে) ও ইথান এমবাপ্পে। ছবি : সংগৃহীত
একই রাতে দুই ভাইয়ের ভাগ্যে দুই রকম অভিজ্ঞতা। বড় ভাই কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়াল মাদ্রিদকে জেতালেন। আর ছোট ভাই ইথান এমবাপ্পে দেখলেন ক্যারিয়ারের প্রথম লাল কার্ড।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে ইন্টার মিলানকে ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দলের জয়ে একটি গোল করেন কিলিয়ান। চ্যাম্পিয়নস লিগে এটি তার ৭১তম গোল। এই গোলের মাধ্যমে স্প্যানিশ কিংবদন্তি রাউল গঞ্জালেসকে ছুঁয়ে যৌথভাবে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে উঠেছেন তিনি।

Advertisement
এদিন মাঠে নেমে চ্যাম্পিয়নস লিগের আগের আসরে সর্বোচ্চ ১৫ গোলের পুরস্কার হাতে পেয়েছেন কিলিয়ান।

অন্যদিকে, ফ্রান্সে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামে ইথানের দল লিল। ম্যাচটি ৩-২ গোলে হারে লিল। ৫৬ মিনিটে বেটিসের ডিফেন্ডার নাতানকে কনুই দিয়ে আঘাত করায় ভিএআরের পরামর্শে ইথানকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।


চ্যাম্পিয়নস লিগে এটি ছিল ইথানের তৃতীয় ম্যাচ। এই ম্যাচেই প্রথমবার লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারকে।

সবমিলিয়ে একই রাতে কিলিয়ানের জয়ের আনন্দ আর ইথানের হতাশা, দুই ভাইয়ের জন্য চ্যাম্পিয়নস লিগের রাতটি তাই হয়ে থাকল দুই রকম গল্পের।


সময়ের আলো/জেকিউএফ

  বিষয়:   চ্যাম্পিয়নস লিগ  কিলিয়ান এমবাপ্পে  ইথান এমবাপ্পে  রিয়াল মাদ্রিদ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: