কিশোরগঞ্জের মিঠামইনে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকি ইউনিয়নের দক্ষিণ গোপদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হচ্ছে দক্ষিণ গোপদিঘী গ্রামের আব্দুল কাদেরের মেয়ে হাফিজা (৪) এবং একই এলাকার জুয়েল মণ্ডলের ছেলে অমিত মণ্ডল (৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে দুই শিশু। কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় তাদের। অচেতন অবস্থায় মিঠামইন উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/এনএন