হাটহাজারীতে দুই সেনাসদস্যের মৃত্যুতে প্রতিমন্ত্রী মীর হেলালের শোক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত হওয়ার

2026-09-09T17:33:21+00:00
2026-09-09T17:33:21+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে দুই সেনাসদস্যের মৃত্যুতে প্রতিমন্ত্রী মীর হেলালের শোক
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম 
হাটহাজারীতে দুই সেনাসদস্যের মৃত্যুতে প্রতিমন্ত্রী মীর হেলালের শোক। ছবি : সময়ের আলো
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক শোক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আহত সেনা কর্মকর্তার সুস্থতা কামনা করেন।

Advertisement
এর আগে বুধবার সকালের দিকে হাটহাজারী পৌরসভার ১ নং ওয়াডস্থ হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনাসদস্য নিহত এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তা গুরুতরভাবে আহত হন। গুরুতর আহত ওই কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হেলিকপটারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় ঘটা এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর।

সময়ের আলো/জোই
  বিষয়:   হাটহাজারী  সেনাসদস্য  মৃত্যু  প্রতিমন্ত্রী  মীর হেলাল  শোক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: