টেকনাফে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২

শেখ রাসেল (টেকনাফ) কক্সবাজার

সারাদেশ

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। একই সঙ্গে পাচারের সঙ্গে

2026-09-09T19:41:24+00:00
2026-09-09T19:41:24+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টেকনাফে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২
শেখ রাসেল (টেকনাফ) কক্সবাজার
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম 
টেকনাফে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। একই সঙ্গে পাচারের সঙ্গে জড়িত দুই কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

Advertisement
প্রেস ব্রিফিংকালে জানায়, বুধবার আনুমানিক ১২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়কের দিকনির্দেশনায় অভিযান চালানো হয়। এ সময় চোরাচালানকারীরা জেলের ছদ্মবেশে নৌকাযোগে হ্নীলা বিওপির সুইচ গেইট এলাকা দিয়ে প্রবেশ করার চেষ্টা করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ওত পেতে থাকা বিজিবি’র বিশেষ টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। পরবর্তীতে তাদের নৌকায় তল্লাশি চালিয়ে ভিতরে কোনো কিছু পাওয়া না গেলেও অভিনব কায়দায় দড়ি দিয়ে নৌকার সঙ্গে বাঁধা অবস্থায় পানিতে হালকা ভাসমান কিছু বস্তা দেখা যায়। সে বস্তাগুলো খুলে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪০ কার্ট (১৪ লাখ পিস) ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়।  


এ ছাড়া (৩ ও ৪ সেপ্টেম্বর) হৃীলার অবরাং এলাকা দিয়ে পাচারের চেষ্টাকালে তিন লাখ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়।   

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বিজিবি’র মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও প্রযুক্তিগত এবং জনবল বৃদ্ধির মাধ্যমে এই ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রাখছে। 

সময়ের আলো/জোই

  বিষয়:   টেকনাফ  ইয়াবা  আটক সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: