ব্যালন ডি’অর প্রসঙ্গে জিদান বললেন ‘আমি মেসিকে ১০০ বার ভোট দেবো’

ক্রীড়া ডেস্ক

খেলা

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। বয়স ৩৯ পেরিয়ে গেলেও বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের

2026-09-09T22:22:45+00:00
2026-09-09T22:22:45+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
খেলা
ব্যালন ডি’অর প্রসঙ্গে জিদান বললেন ‘আমি মেসিকে ১০০ বার ভোট দেবো’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ পিএম 
মেসি ও জিদান । ছবি : সংগৃহীত
ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। বয়স ৩৯ পেরিয়ে গেলেও বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে আছেন আর্জেন্টাইন তারকা। এবারও তাকে ঘিরে জোরালো সমর্থন মিলছে ফুটবল বিশ্বের বড় তারকাদের কাছ থেকে। সেই তালিকায় এবার যোগ হলো জিনেদিন জিদানের নাম।

ফ্রান্সের কিংবদন্তি এই তারকার কাছে এবারের ব্যালন ডি’অরের জন্য ভোট দেওয়ার সুযোগ থাকলে পছন্দের তালিকায় সবার ওপরে থাকবেন মেসি। এমনকি ১০০ বার ভোট দেওয়ার সুযোগ পেলেও প্রতিবারই মেসিকে বেছে নিতেন বলে জানিয়েছেন জিদান।

‘আমি মেসিকে ১০০ বার ভোট দেব’, বলেন জিদান।

মেসির বয়সকে তার শ্রেষ্ঠত্বের পথে বাধা হিসেবে দেখছেন না জিদান। বরং ৩৯ বছর বয়সেও বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতাকেই বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।

জিদানের ভাষায়, ‘লোকেরা সত্যিই বুঝতে পারে না, ৩৯ বছর বয়সে এসেও বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে থাকা কতটা দুর্দান্ত ব্যাপার।’

এবারের ব্যালন ডি’অরে মেসির জয়ের সম্ভাবনাও দেখছেন জিদান। পুরস্কারটি আবারও আর্জেন্টাইন তারকার হাতে উঠলে তিনি মোটেও অবাক হবেন না বলে জানিয়েছেন।


মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করে জিদান বলেন, সর্বকালের সেরা ফুটবলার কে, সেই বিতর্কে এখনো কারও সংশয় থাকলে তা তার কাছে বিস্ময়কর।

২০২৩ সালে সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি। সেটি ছিল তার ক্যারিয়ারের অষ্টম পুরস্কার। এবার নবমবারের মতো এই স্বীকৃতি পাওয়ার লড়াইয়ে আছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।

মেসির সঙ্গে এবারের সংক্ষিপ্ত তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে, হ্যারি কেইন, ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হলান্ডসহ বিশ্ব ফুটবলের আরও কয়েকজন তারকা। শেষ পর্যন্ত কার হাতে উঠবে এবারের ব্যালন ডি’অর, সেটিই এখন অপেক্ষার বিষয়।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ব্যালন ডি’অর  জিদান  আমি  মেসি  ১০০ বার  ভোট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: