ভারত-বধে বোলিংয়ে আস্থা জ্যোতিদের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

আরেকটি সেমিফাইনাল, সামনে আবারও সেই চেনা প্রতিপক্ষ ভারত। এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। শক্তির বিচারে

2026-09-10T01:34:02+00:00
2026-09-10T01:34:02+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ভারত-বধে বোলিংয়ে আস্থা জ্যোতিদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৪ এএম 
পুরোনো ইতিহাস ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ। ছবি : সংগৃহীত
আরেকটি সেমিফাইনাল, সামনে আবারও সেই চেনা প্রতিপক্ষ ভারত। এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। শক্তির বিচারে ভারত এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, বাংলাদেশকে একেবারে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বরং ভারতের ব্যাটিংয়ের দুর্বল জায়গাগুলোতে আঘাত করতে পারলে ম্যাচের চিত্র বদলে দিতে পারে বাংলাদেশের বোলিং। সেই বোলিং শক্তির ওপর ভর করেই পুরোনো ইতিহাস ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।

নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয় এসেছিল কোভিডের আগে। এরপর দুই দলের শেষ আট দেখায় প্রতিবারই জিতেছে ভারত। টি-টোয়েন্টিতে অবশ্য তিন বছর আগে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেবারও ভারতের প্রায় একই রকম ব্যাটিং লাইনআপকে ৯ উইকেটে ১০২ রানে আটকে দিয়েছিল তারা।

Advertisement
এর আগে টানা দুই ম্যাচে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় ২০১৮ প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপাও জিতেছিল। ফাইনালেও ভারতের ব্যাটিংকে চাপে রেখে ৯ উইকেটে ১১২ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ।

তবে বর্তমান বাংলাদেশ সেই ২০১৮ কিংবা ২০২৩ সালের দলের চেয়ে অনেক বেশি পরিণত। গত এক বছরে দুটি বিশ্বকাপে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে নিগার সুলতানার দল। ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে চাপে ফেলেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভয় ধরিয়েছে ভারতকে। সম্প্রতি ইংল্যান্ড সফরে পাকিস্তানকেও হারিয়েছে বাংলাদেশ, যেখানে পাকিস্তানকে ৮ উইকেটে ১০০ রানে আটকে দেওয়ার বড় কৃতিত্ব ছিল বোলারদের।

ভারতের বিপক্ষেও তাই বাংলাদেশের মূল ভরসা বোলিং। চলতি এশিয়া কাপে ভারতীয় ব্যাটিংও খুব একটা ধারাবাহিক নয়। থাইল্যান্ডের বিপক্ষে মাত্র ৪৬ রানে ৮ উইকেট হারিয়েছিল তারা। ভারতের মিডল অর্ডারের সমস্যাটিও পুরোনো। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুর্বলতাই তাদের নকআউট পর্বে ওঠার পথে বড় বাধা হয়েছিল।


চলতি আসরে বাংলাদেশ দেখিয়েছে নিজেদের বোলিং শক্তি। ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করার পর শ্রীলঙ্কাকে ১১৫ রান তাড়াতে ঘাম ঝরিয়েছে তারা। এরপর সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে ৬৯ রানের বেশি করতে দেয়নি।

ভারতের বড় ক্ষতি চোটের কারণে জেমিমাহ রদ্রিগেজের না থাকা। বাংলাদেশের বড় অস্ত্র মারুফা আক্তার। তিন ম্যাচেই প্রথম স্পেলে উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে ফিরিয়েছেন চামারি আতাপাত্তুকে। পেসারদের মধ্যে তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি, ইকোনমি রেট ৩.২৭।

এই এশিয়া কাপে তিন ম্যাচেই অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে ভারত। সেমিফাইনালেও হয়তো একই একাদশ দেখা যাবে। অন্যদিকে বাংলাদেশ এখন পর্যন্ত খেলিয়েছে ১৪ জনকে। অভিষেক হয়েছে ১৭ বছর বয়সি অলরাউন্ডার ফারজানা ইয়াসমিনের। তবে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। কারণ মঙ্গলবার আমিরাতের বিপক্ষে সুযোগ পাওয়া রাবেয়া খান ও শারমিন আক্তার দুজনই দারুণ পারফর্ম করেছেন।

কাগজে-কলমে কিংবা মাঠের খেলায় ভারত ফেভারিট হলেও বাংলাদেশ জানে, তাদের হারানোর পথ কী। সেই পথের সবচেয়ে বড় অস্ত্র বোলিং। অধিনায়ক নিগার সুলতানা তো বলেই গেলেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে এবার ফাইনালের টিকেট কাটাই বাংলাদেশের লক্ষ্য।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   ভারত  বধ  বোলিং  আস্থা  জ্যোতি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: