আবারও বার্সেলোনার ৫ গোল, এবার শিকার ফেইনুর্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

আবারও গোলের বন্যা বইয়ে দিল বার্সেলোনা। নতুন মৌসুমে দারুণ ছন্দে থাকা হান্সি ফ্লিকের দল এবার চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্ডকে ৫-১ গোলে

2026-09-10T02:03:46+00:00
2026-09-10T02:04:31+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার শিকার ফেইনুর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৩ এএম  আপডেট: ১০.০৯.২০২৬ ২:০৪ এএম
আবারও গোলের বন্যা বইয়ে দিল বার্সেলোনা। ছবি : সংগৃহীত
আবারও গোলের বন্যা বইয়ে দিল বার্সেলোনা। নতুন মৌসুমে দারুণ ছন্দে থাকা হান্সি ফ্লিকের দল এবার চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। লা লিগার পর ইউরোপের মঞ্চেও আক্রমণাত্মক ফুটবলের সেই ধারাবাহিকতা ধরে রাখল ব্লগ্রানারা।

ক্যাম্প ন্যুতে বৃষ্টিভেজা রাতে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই লামিনে ইয়ামালের পাস থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনিয়া। ২২ মিনিটে জোয়াও কানসেলোর পাস ধরে বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন করিম আদেয়েমি। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

Advertisement
দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে বার্সা। ৫৭ মিনিটে পেদ্রির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। ৭৭ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান ৪-০ করেন ইয়ামাল। ৮২ মিনিটে ফেইনুর্ডের হয়ে সেম স্টেইন একটি গোল শোধ করলেও তিন মিনিট পর ইয়ামালের ক্রস থেকে হেডে বার্সার পঞ্চম গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস। এটি বার্সার জার্সিতে তার প্রথম গোল।

চলতি মৌসুমে এখন পর্যন্ত পাঁচটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে বার্সেলোনা। এর মধ্যে চার ম্যাচেই অন্তত পাঁচ গোল করেছে তারা। সব মিলিয়ে পাঁচ ম্যাচে তাদের গোল ২২টি।


রবার্ট লেভানডস্কির বিদায়ের পর প্রতিষ্ঠিত স্ট্রাইকার না পেলেও রাফিনিয়াকে ‘মেকশিফট’ স্ট্রাইকার হিসেবে ব্যবহার করে সাফল্য পাচ্ছেন ফ্লিক। লিগে এখন পর্যন্ত বার্সার ১৭ গোলের ছয়টিই এসেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পা থেকে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বার্সেলোনা  গোল  শিকার  ফেইনুর্ড 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: