মিমের জীবন অপেরা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

‘জীবন অপেরা’ নামে নতুন সিনেমার শুটিং শেষ করেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালাল ইউনিভার্স এবং পরাবাস্তববাদী ঘরানার

2026-09-10T04:23:06+00:00
2026-09-10T04:23:06+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
মিমের জীবন অপেরা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৩ এএম 
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছবি : সংগৃহীত
‘জীবন অপেরা’ নামে নতুন সিনেমার শুটিং শেষ করেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালাল ইউনিভার্স এবং পরাবাস্তববাদী ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন আলভী আহমেদ। তার নির্দেশনায় এটি অভিনেত্রীর প্রথম কাজ। সিনেমাটিতে মিমের বিপরীতে রয়েছেন শরিফুল রাজ। সম্পাদনা শেষে শিগগিরই আসবে ‘জীবন অপেরা’র মুক্তির ঘোষণা।

নতুন এই অভিজ্ঞতা ও চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী মিম। তিনি জানান, শুটিংয়ের কাজ পুরোপুরি শেষ হলেও পোস্ট প্রোডাকশন, সিনেমা মুক্তির পরিকল্পনাসহ বিস্তারিত তথ্য শিগগিরই প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবে।

Advertisement
মিম বলেন, ‘আলভী ভাইয়ের নির্দেশনায় এর আগে আমি কোনো কাজ করিনি। এবারই প্রথম তার নির্দেশনায় সিনেমায় অভিনয় করেছি। শুটিং শেষ হয়েছে। সিনেমাটির প্রচার ও মুক্তি নিয়ে নির্মাতার নিজস্ব পরিকল্পনা রয়েছে। তাই এখনই বিস্তারিত বলতে পারছি না। সময় হলে সিনেমার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সব জানিয়ে দেওয়া হবে। তবে সিনেমার গল্প ও নির্মাণ আমার খুবই ভালো লেগেছে। আমি সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী।’

‘জীবন অপেরা’ বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত সিনেমা। নির্মাতা আলভী এটা নির্মাণ করছেন তার লেখা একই নামের উপন্যাস অবলম্বনে। গল্পের কেন্দ্রে রয়েছে রফিক নামের এক ব্যক্তি। তার দুটি জীবন প্যারালাল ইউনিভার্সে একসঙ্গে চলতে থাকে। এক জীবনে সে ব্যর্থ প্রেমিক, তার প্রেমিকা শারমিন সিডনিতে গিয়ে বিয়ে করে। অন্য জীবনে তারা সুখে সংসার করছে। শারমিন চরিত্রে অভিনয় করেছেন মিম, রফিক চরিত্রে শরিফুল রাজ। তাদের সঙ্গে আরও রয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান।


রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেই দারুণ জনপ্রিয় হয়েছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এরপর ‘দামাল’ সিনেমায় আবার জুটি হয়েছিলেন তারা। এবার তাদের আরও একবার  দেখা যাবে এই সিনেমায়।
মিম অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সাইফ চন্দনের ‘মালিক’। এতে তার সহশিল্পী ছিলেন আরিফিন শুভ। 


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   মিম  জীবন  অপেরা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: