মলদোভায় রুশ ড্রোন, জেলেনস্কির বিমানের উড্ডয়ন বিলম্বিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মলদোভার আকাশসীমায় রুশ ড্রোন ঢুকে পড়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমানের উড্ডয়ন বিলম্বিত হয়। মঙ্গলবার নরওয়ের উদ্দেশে যাত্রার সময়

2026-09-10T10:30:15+00:00
2026-09-10T10:30:15+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মলদোভায় রুশ ড্রোন, জেলেনস্কির বিমানের উড্ডয়ন বিলম্বিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ এএম 
ছবি : সংগৃহীত
মলদোভার আকাশসীমায় রুশ ড্রোন ঢুকে পড়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমানের উড্ডয়ন বিলম্বিত হয়। মঙ্গলবার নরওয়ের উদ্দেশে যাত্রার সময় এ ঘটনা ঘটে বলে মলদোভার এক কর্মকর্তা জানিয়েছেন।

ইউক্রেনের সীমান্তবর্তী দেশ মলদোভা ড্রোনের অনুপ্রবেশ শনাক্ত করার পর সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। জেলেনস্কির বিমানটি তখন রাজধানী কিশিনাউ আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছিল।

Advertisement
কর্তৃপক্ষ ড্রোনটি ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর জেলেনস্কির বিমানকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। বিমানবন্দর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে ড্রোনটি বিস্ফোরিত হয়ে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত মলদোভার রাষ্ট্রদূত ভ্লাদিস্লাভ কুলমিনস্কি সিএনএনকে বলেন, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে বলে তারা মনে করছেন না। ইউক্রেনের প্রেসিডেন্টের বিমান বিমানবন্দরে থাকা অবস্থায় জেটচালিত ড্রোন কেবল নজরদারির জন্য মলদোভার আকাশসীমায় ঢুকেছিল—এমনটা বিশ্বাস করার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ড্রোনটি জেলেনস্কির বিমানকে লক্ষ্য করেছিল কি না, জানতে চাইলে কুলমিনস্কি বলেন, তদন্ত চলছে এবং এখনই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে বিদেশ সফরে যাওয়ার সময় জেলেনস্কি নিয়মিত মলদোভার আকাশসীমা ব্যবহার করেন বলেও উল্লেখ করেন তিনি। এ ধরনের ঘটনা এবারই প্রথম নয় বলেও মন্তব্য করেন মলদোভার রাষ্ট্রদূত।

এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া।

নরওয়ের প্রধানমন্ত্রী গাহর স্টোরে প্রথম ঘটনাটি প্রকাশ্যে আনেন। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকেকে তিনি বলেন, মলদোভা থেকে উড্ডয়নের ঠিক আগে জেলেনস্কির বিমান প্রায় একটি ড্রোনের আঘাতের মুখে পড়েছিল। এটাই জেলেনস্কিকে মোকাবিলা করতে হওয়া বাস্তবতা বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার আরও একটি ড্রোন মলদোভার আকাশসীমায় প্রবেশ করে পরে রোমানিয়ার আকাশসীমায় চলে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এ দুই দেশের আকাশসীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশের ঘটনা নিয়মিত ঘটছে।

মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু এসব ড্রোন অনুপ্রবেশকে মানুষের জীবনের জন্য ‘গুরুতর হুমকি’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। একই দিনে ইউক্রেনের সঙ্গে সীমান্তবর্তী একটি ক্রসিংয়ে রুশ ড্রোন হামলায় দুজন নিহত হওয়ার ঘটনাও নিন্দা করেন তিনি।


সময়ের আলো/কেএইচ

এদিকে জেলেনস্কি মঙ্গলবার নরওয়ে পৌঁছে দেশটির প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের শেষকৃত্যে অংশ নেন। পরে বুধবার তিনি কানাডার উদ্দেশে রওনা হন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির কার্যালয় জানিয়েছে, জেলেনস্কি সেখানে মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দেবেন এবং শুক্রবার পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন।
  বিষয়:   সময়ের আলো  ইউক্রেন  রাশিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: