নিকো পাজকে পেতে আগ্রহী আর্সেনাল, বাধা রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক

খেলা

আগামী গ্রীষ্মের দলবদলে দলকে আরও শক্তিশালী করতে নতুন খেলোয়াড় খুঁজছে আর্সেনাল। সেই তালিকায় উঠে এসেছে কোমোর আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজের

2026-09-10T21:48:49+00:00
2026-09-10T21:48:49+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
নিকো পাজকে পেতে আগ্রহী আর্সেনাল, বাধা রিয়াল মাদ্রিদ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৮ পিএম 
ছবি : সংগৃহীত
আগামী গ্রীষ্মের দলবদলে দলকে আরও শক্তিশালী করতে নতুন খেলোয়াড় খুঁজছে আর্সেনাল। সেই তালিকায় উঠে এসেছে কোমোর আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজের নাম। ২০২৭ সালের গ্রীষ্মকালীন দলবদলের আগে ২২ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে প্রাথমিক আগ্রহ দেখিয়েছে মিকেল আর্তেতার দল।

গত মৌসুমে কোমোর চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পাজের। সিরি আতে ১২ গোলের পাশাপাশি ছয়টি গোলে সহায়তা করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন তিনি। ২০২৫-২৬ মৌসুমে সিরি আ’র সেরা মিডফিল্ডার নির্বাচিত হওয়ার পাশাপাশি জায়গা করে নিয়েছেন লিগের বর্ষসেরা একাদশে।

পাজকে নিয়ে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহ অবশ্য নতুন নয়। ২০২৫ সালে তাকে দলে নিতে চেয়েছিল টটেনহাম হটস্পার। ইংলিশ ক্লাবটি দুই দফা প্রস্তাব দিলেও দুটিই ফিরিয়ে দেয় কোমো।


এবার পাজের প্রতি আগ্রহ দেখিয়েছে আর্সেনাল। স্প্যানিশ সংবাদমাধ্যম বার্নাবেউ ডিজিটালের খবর অনুযায়ী, লন্ডনের ক্লাবটি তাকে দলে ভেড়ানোর সম্ভাবনা বিবেচনা করছে। তবে পাজকে পেতে আর্সেনালের সবচেয়ে বড় বাধা হতে পারে রিয়াল মাদ্রিদ।

গত গ্রীষ্মে পাজকে ৬ কোটি ৬০ লাখ ইউরোতে কোমোর কাছে বিক্রি করে রিয়াল। তবে চুক্তিতে ৮ কোটি ইউরোর বাই-ব্যাক ধারা রাখা হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট শর্তে সেই ধারা সক্রিয় করে পাজকে আবারও দলে ফেরানোর সুযোগ রয়েছে স্প্যানিশ ক্লাবটির।

গত গ্রীষ্মে পাজকে ফেরানোর সুযোগ থাকলেও রিয়াল তা কাজে লাগায়নি। তবে ইতালিতে তার পারফরম্যান্স ও অগ্রগতির ওপর নিয়মিত নজর রাখছে স্প্যানিশ জায়ান্টরা। ফলে আর্সেনাল আগ্রহ দেখালেও পাজের ভবিষ্যৎ নির্ধারণে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সিদ্ধান্তই বড় ভূমিকা রাখতে পারে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   নিকো পাজ  আগ্রহী  আর্সেনাল  বাধা  রিয়াল মাদ্রিদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: