ক্রাইম থ্রিলারে পরিণীতি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ওয়েব সিরিজে পা রেখেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ‘শাক : ট্রাস্ট নো ওয়ান’ সিরিজে দেখা যাবে তাকে। ক্রাইম থ্রিলার ঘরানার

2026-09-11T04:05:46+00:00
2026-09-11T04:05:46+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ক্রাইম থ্রিলারে পরিণীতি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৫ এএম 
পরিণীতি চোপড়া। ছবি : সংগৃহীত
ওয়েব সিরিজে পা রেখেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ‘শাক : ট্রাস্ট নো ওয়ান’ সিরিজে  দেখা যাবে তাকে। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিরিজটির পরিচালনায় রয়েছেন রেন্সিল ডি সিলভা। এতে একজন মায়ের চরিত্রে দেখা যাবে পরিণীতিকে। যিনি ৯ বছর আগে সন্তান হারিয়েছেন।

সন্তানের খোঁজে এই দীর্ঘ সময়ের লড়াই, মাতৃত্বের আবেগ এবং একই সঙ্গে চারপাশের সম্পর্কের ওপর থেকে বিশ্বাস হারিয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে সিরিজটিতে। ইতিমধ্যে শেষে হয়েছে এর শুটিং। চলছে মুক্তির প্রস্তুতি। ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে অবমুক্ত হবে পরিণীতির প্রথম ওয়েব সিরিজ ‘শাক : ট্রাস্ট নো ওয়ান’। 

সিরিজটি প্রসঙ্গে পরিচালক রেন্সিল ডি সিলভা বলেন, ‘শাক’ মূলত চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে থাকা একটি থ্রিলার। এখানে উন্মোচিত হওয়া প্রতিটি গোপন সত্য নতুন প্রশ্নের জন্ম দেয় এবং প্রতিটি সম্পর্কের আড়ালে বেরিয়ে আসে রহস্যের আরেক নতুন স্তর। দীর্ঘ ৯ বছর ধরে হার না মানা এক মায়ের আবেগঘন ও রোমাঞ্চকর জার্নিকে পর্দায় তুলে ধরার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

নেটফ্লিক্স ইন্ডিয়ার সিরিজ হেড তানিয়া বামী জানান, এটি কেবল রোমাঞ্চকর ক্রাইম ড্রামা নয় এর মূল প্রাণ লুকিয়ে আছে ৯ বছর ধরে নিজের সন্তানকে খুঁজে বেড়ানো এক মায়ের আপোসহীন সংগ্রামের ভেতরে। সন্তানের জন্য মায়ের তীব্র আকুলতা আর টানটান উত্তেজনায় ভরা থ্রিলারের চমৎকার মেলবন্ধন দেখা যাবে এতে। গল্পের প্রতিটি চরিত্র এই জার্নির গুরুত্বপূর্ণ অংশ, যাদের প্রত্যেকের ভেতরের গোপন রহস্য ও দ্বন্দ্ব দর্শকদের ভাবাতে বাধ্য করবে— কোনটা সত্য আর কোনটা নয়।


পরিণীতি চোপড়ার পাশাপাশি শাক সিরিজে আরও অভিনয় করেছেন সোনি রাজদান, অনুপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেঠি ও ধ্রুব চৌধুরী।

প্রসঙ্গত, ওয়েব সিরিজে প্রথম হলেও এর আগে ওয়েব ফিল্মে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় তার অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। অভিনেত্রীর সর্বশেষ সিনেমা ‘অমর সিং চামকিলা’ও মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   ওয়েব সিরিজ  বলিউড  অভিনেত্রী  পরিণীতি চোপড়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: