দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, খিয়াম-নাবাতিয়েহে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, শুক্রবার (১১

2026-09-11T08:50:11+00:00
2026-09-11T08:50:11+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, খিয়াম-নাবাতিয়েহে ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫০ এএম 
২০২৬ সালের ১০ সেপ্টেম্বর আল-মানসুরি গ্রামকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলার স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি : এএফপি
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর থেকে আল-মানসুরি ও এর আশপাশের এলাকায় যুদ্ধবিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 

সংস্থাটি জানায়, টায়ার শহরের দক্ষিণে মাজদাল জউনের দিকে আল-মানসুরি এলাকায় এসব হামলা হয়। এ ছাড়া দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কানতারা শহরের আশপাশেও ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে।

নাবাতিয়েহ আল-ফাওকার ওপরও হামলা চালানো হয়েছে। একই সময়ে খিয়ামের পূর্বদিকে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানে হিজবুল্লাহর ব্যবহৃত কয়েকটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি বাহিনী।


এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে নাবাতিয়েহ আল-ফাওকার কাছে আলি তাহের পাহাড়েও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে দক্ষিণ লেবাননে মার্চে ইসরায়েলি দখল শুরুর পর সবচেয়ে বড় বিস্ফোরণগুলোর একটি ঘটে বলে জানিয়েছে সংস্থাটি।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   দক্ষিণ লেবানন  ইসরায়েলি হামলা  নাবাতিয়েহ  বিস্ফোরণ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: