কাপ্তাই লেকে বাড়ছে পানি, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

ক্রীড়া ডেস্ক

সারাদেশ

কাপ্তাই লেকে পানির উচ্চতা আবারও বাড়তে থাকায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৮টা

2026-09-11T12:43:14+00:00
2026-09-11T12:43:14+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কাপ্তাই লেকে বাড়ছে পানি, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩ পিএম 
ছবি : সংগৃহীত
কাপ্তাই লেকে পানির উচ্চতা আবারও বাড়তে থাকায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, লেকের পানি দ্রুত বাড়ার পাশাপাশি রাঙামাটি জেলার বিভিন্ন এলাকায় বাড়িঘর পানিতে ডুবে যাওয়া ও ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হবে। বর্তমানে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা রয়েছে।

এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৬ দশমিক ০১ ফুট এমএসএলে পৌঁছালে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। তখন প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরে পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে জলকপাট খোলার পরিমাণ বাড়ানো হয়। একপর্যায়ে প্রতিটি জলকপাট ৩ ফুট পর্যন্ত খোলা হলে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়েছিল।


পানি কমে যাওয়ার পর পর্যায়ক্রমে ১৬টি জলকপাটই বন্ধ করে দেওয়া হয়। তবে সম্প্রতি আবারও লেকের পানির উচ্চতা বাড়তে থাকায় শুক্রবার সেগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, বর্তমানে লেকের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। পরিস্থিতি বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। তাই পানির উচ্চতা নিয়ন্ত্রণ ও সম্ভাব্য ঝুঁকি কমাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   কাপ্তাই লেক  পানি  ১৬ জলকপাট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: