ভোট না দিলে আপনারা নরকে যাবেন : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভোট না দিলে ‘নরকে যেতে হবে’ বলে রিপাবলিকান সমর্থকদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে দলীয়

2026-09-11T15:51:24+00:00
2026-09-11T15:55:03+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভোট না দিলে আপনারা নরকে যাবেন : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম  আপডেট: ১১.০৯.২০২৬ ৩:৫৫ পিএম
দলীয় প্রার্থীদের জেতাতে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ভোট না দিলে ‘নরকে যেতে হবে’ বলে রিপাবলিকান সমর্থকদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রার্থীদের জেতাতে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বানও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে ট্রাম্প এসব কথা বলেন।

সমর্থকদের ভোট দেওয়ার পাশাপাশি বন্ধু ও স্বজনদেরও ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার শপথ করান ট্রাম্প। তিনি বলেন, ‘জানেন, যদি ভোট না দেন তাহলে কী হবে? আপনারা নরকে যাবেন।’

নির্বাচনে জয়ের জন্য সমর্থকদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে আবারও ভোট জালিয়াতির অভিযোগ তোলেন ট্রাম্প।

ভাষণে নিজের প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডকে সাফল্য হিসেবে তুলে ধরেন তিনি। ট্রাম্প দাবি করেন, মাত্র ১৯ মাসে তার প্রশাসন যুক্তরাষ্ট্রকে ‘অন্ধকার যুগ’ থেকে ‘সোনালি যুগে’ নিয়ে গেছে। শেয়ারবাজারের উত্থান, ওষুধের দাম কমানো, সামরিক ব্যয় বৃদ্ধি এবং অবৈধ সীমান্ত পারাপার প্রায় বন্ধ হয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘১৯ মাসে আমি আমার দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছি।’

তিনি আরও সতর্ক করেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত হতে পারে, টেক্সাসের তেল ও গ্যাস শিল্প ক্ষতিগ্রস্ত হবে এবং অপরাধীরা আবার রাস্তায় ফিরে আসবে।


এর আগে সম্মেলনে বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রিপাবলিকানদের প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সক্রিয়ভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনের আগে দলীয় সমর্থকদের চাঙা করার পাশাপাশি ২০২৮ সালের নির্বাচনে ভ্যান্সের সম্ভাব্য প্রার্থিতার ক্ষেত্রও শক্ত করছে এই সম্মেলন।

সূত্র : আনাদোলু এজেন্সি


সময়ের আলো/এমকে
  বিষয়:   ভোট  নরকে  ট্রাম্প  হুঁশিয়ারি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: