লোহাগাড়ায় অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

লোহাগাড়া প্রতিনিধি

সারাদেশ

লোহাগাড়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ২ হাজার পিস ইয়াবা ও একটি আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি সচল পিস্তল,

2026-09-11T16:04:22+00:00
2026-09-11T16:13:46+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
লোহাগাড়ায় অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৪ পিএম  আপডেট: ১১.০৯.২০২৬ ৪:১৩ পিএম
তারেকুল ইসলাম ও রাশেদুল ইসলাম ওরফে রুবেল। ছবি : সময়ের আলো
লোহাগাড়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ২ হাজার পিস ইয়াবা ও একটি আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে লোহাগাড়া থানাধীন চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার কুরুশকুল এলাকার তারেকুল ইসলাম (২৬) ও রাশেদুল ইসলাম ওরফে রুবেল (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, চেকপোস্টে একটি ফোটন পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়ির চালকের আসনের পেছনের পকেটে বিশেষ কৌশলে লুকানো একটি পুটলা উদ্ধার করা হয়। পুটলাটি থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭.৬৫ মিমি মেইড ইন ইউএসএ খোদাই করা একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তারা কক্সবাজারের কুরুশকুল এলাকা থেকে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে যাওয়ার পথে ছিলেন। বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রগুলো পরিবহন করা হচ্ছিল বলে তারা জানিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার মামুন নামে আরও একজনের নাম পাওয়া গেছে। পুলিশ বলছে, মামুন মাদক ও অস্ত্র গ্রহণের উদ্দেশ্যে আগেই বাসযোগে চট্টগ্রাম নগরে চলে যায়। পলাতক মামুনকে গ্রেফতার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে নিয়মিত চেকপোস্ট, তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এ ঘটনায় উদ্ধার করা মাদক ও অস্ত্রের বিষয়ে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   লোহাগাড়া  অস্ত্র  ইয়াবা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: