চাকরি গেলেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশিদের জন্য বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম কার্যকর হলে চাকরি হারানোর পর নতুন নিয়োগকর্তা খোঁজার

2026-09-11T16:16:20+00:00
2026-09-11T16:16:20+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
চাকরি গেলেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৬ পিএম 
বর্তমানে থাকা ৬০ দিনের গ্রেস পিরিয়ড আর নাও থাকতে পারে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশিদের জন্য বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম কার্যকর হলে চাকরি হারানোর পর নতুন নিয়োগকর্তা খোঁজার জন্য বর্তমানে থাকা ৬০ দিনের গ্রেস পিরিয়ড আর নাও থাকতে পারে। ফলে চাকরি শেষ হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র ছাড়ার ঝুঁকিতে পড়বেন হাজারো দক্ষ বিদেশি কর্মী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে প্রস্তাবিত পরিবর্তনের কথা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এটি ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে।

বর্তমানে এইচ-১বি ভিসাধারীরা চাকরি হারানোর পর সর্বোচ্চ ৬০ দিন যুক্তরাষ্ট্রে থেকে নতুন চাকরি বা স্পনসর খুঁজতে পারেন। ২০১৭ সাল থেকে চালু থাকা এই সুযোগের মাধ্যমে কর্মীরা নতুন নিয়োগকর্তা খোঁজার পাশাপাশি বাসাবাড়ি, সন্তানদের পড়াশোনা ও অন্যান্য ব্যক্তিগত বিষয় গুছিয়ে নেওয়ার সময় পান।

প্রস্তাবটি কার্যকর হলে এই সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তবে যুক্তরাষ্ট্র ছাড়ার পর নতুন নিয়োগকর্তা আবেদন করলে সংশ্লিষ্ট ভিসায় আবার আবেদন করার সুযোগ থাকতে পারে।


এইচ-১বি ভিসার ওপর মার্কিন প্রযুক্তি ও পরামর্শক প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে নির্ভরশীল। ভারত ও চীনসহ বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে কাজ করেন। প্রস্তাবিত পরিবর্তনের আওতায় শুধু এইচ-১বি নয়, এল-১, ও-১, ই-১, ই-২, এইচ-১বি১, ই-৩ ও টিএন ভিসার কর্মীরাও পড়তে পারেন।

ডিএইচএসের মতে, নতুন নিয়মে কিছু প্রতিষ্ঠানে সাময়িক জটিলতা তৈরি হলেও একই যোগ্যতার মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ বাড়তে পারে।

তবে নিয়মটি এখনো কার্যকর হয়নি। চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রায় দুই মাস জনমত নেওয়া হবে। তাই আপাতত সংশ্লিষ্ট ভিসাধারীদের জন্য ৬০ দিনের গ্রেস পিরিয়ড বহাল রয়েছে।

সূত্র : রয়টার্স


সময়ের আলো/এমকে
  বিষয়:   চাকরি  যুক্তরাষ্ট্র  বিদেশি  কর্মী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: