বৃদ্ধাশ্রমের নামে ৭৯০ কোটি টাকার জালিয়াতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বৃদ্ধদের সেবার নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত নারী জাকিয়া খানকে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার

2026-09-11T17:25:30+00:00
2026-09-11T17:25:30+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বৃদ্ধাশ্রমের নামে ৭৯০ কোটি টাকার জালিয়াতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম 
বাংলাদেশি বংশোদ্ভূত জাকিয়া খান। ছবি : সংগৃহীত
বৃদ্ধদের সেবার নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত নারী জাকিয়া খানকে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে প্রায় ৭৯০ কোটি টাকার ভুয়া বিল জমা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।

ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় ‘হ্যাপি ফ্যামিলি’ ও ‘ফ্যামিলি সোশ্যাল’ নামে দুটি প্রবীণ পরিচর্যা কেন্দ্র পরিচালনা করতেন জাকিয়া। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব প্রতিষ্ঠানের মাধ্যমে মেডিকেয়ারের কাছে ভুয়া সেবার বিল জমা দেওয়া হয়।

আদালতের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি প্রায় ৬৪ মিলিয়ন ডলার বা ৭৯০ কোটি টাকার ভুয়া বিল জমা দেয়। এর মধ্যে সরকার প্রায় ৫৬ মিলিয়ন ডলার বা ৬৯২ কোটি টাকা পরিশোধ করে।

অভিযোগ অনুযায়ী, প্রবীণদের নগদ অর্থ দিয়ে কোনো সেবা না নিয়েও ভুয়া উপস্থিতির কাগজে সই করানো হতো। পরে এসব নথি ব্যবহার করে সরকারি অর্থের দাবি করা হয়। তদন্তকারীরা জাকিয়ার অফিসে ঘুষ লেনদেনের ভিডিও পান।


জালিয়াতির অর্থে তিনি বিলাসবহুল বাড়ি, বিপুল নগদ অর্থ ও সোনার গয়না সংগ্রহ করেন। গত বছর জাকিয়া নিজের দোষ স্বীকার করেন।

সাজার পাশাপাশি তাকে সরকারের কাছ থেকে নেওয়া প্রায় ৬৯২ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তার দুই বাড়ি, নগদ অর্থ ও সোনাসহ প্রায় ৬২ কোটি টাকার সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে। ব্রুকলিনের আদালতে বিচারক নাতাশা সি. মার্ল এই রায় দেন।

সূত্র : যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ


সময়ের আলো/এমকে
  বিষয়:   বৃদ্ধাশ্রম  জালিয়াতি  যুক্তরাষ্ট্র  বাংলাদেশি  নারী  কারাদণ্ড 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: