ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, সোনিয়া (৩০) ও মো. সাদেক আলী (২৭)। এ ঘটনায় আহত

2026-09-11T17:33:41+00:00
2026-09-11T18:53:21+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম  আপডেট: ১১.০৯.২০২৬ ৬:৫৩ পিএম
দুর্ঘটনা কবলিত অটোরিকশা। ছবি : সময়ের আলো
ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, সোনিয়া (৩০) ও মো. সাদেক আলী (২৭)। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর আকুয়া বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাদেক ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামের আব্দুল খালেকের ছেলে। আর সোনিয়ার বাড়ি ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামে। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আল আমিন জানান, বেলা সাড়ে ১২টার দিকে আকুয়া বাইপাস মোড়ে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোনিয়া নামে নারীর মৃত্যু হয়। এসময় আহত হন আরও পাঁচজন। এ ঘটনায় সোনিয়ার ছেলে সাজিদ (৬) গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদেক আলীকে মৃত ঘোষণা করেন। জানা যায়, সাদেক আলীর একজন আত্মীয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে দেখতেই সিএনজিচালিত অটোরিকশা দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন সাদেক। 


ময়মনসিংহ কোতোয়ালী মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ময়মনসিংহ  ট্রাকচাপা  অটোরিকশা  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: