স্ত্রীর মৃত্যুর পর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা স্বামীর, শেষে যা হলো

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা

সারাদেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রী শাহিনা বেগমকে (২২) হত্যার অভিযোগে তার স্বামী মোরসেলিম আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে

2026-09-11T20:55:16+00:00
2026-09-11T20:55:16+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা স্বামীর, শেষে যা হলো
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৫ পিএম 
স্বামী মোরসেলিম আকাশ প্রাইভেট কার নিয়ে দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যান। ছবি : সংগৃহীত
গাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রী শাহিনা বেগমকে (২২) হত্যার অভিযোগে তার স্বামী মোরসেলিম আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় শাহিনাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মোরসেলিম। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তিনি প্রাইভেট কার নিয়ে দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।

শাহিনার মা রহিমা বেগম বাদী হয়ে মোরসেলিমের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলায় আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রহিমা বেগম বলেন, ‘মোরসেলিম আমার মেয়ে শাহিনাকে হত্যা করে মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে আসে। সে একজন মাদকাসক্ত। বিয়ের পর থেকে তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই আমার মেয়েকে মারধর করত। গতকালও শাহিনাকে মারধর করা হয় বলে জানতে পারি। আমি এই হত্যার বিচার চাই।’


পুলিশ জানিয়েছে, শাহিনার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   স্ত্রীর মৃত্যুর পর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা  গ্রেফতার স্বামী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: