গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের বাজুনিয়াপাড়ায় গভীর রাতে এক বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা এবং জমির গুরুত্বপূর্ণ দলিলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, বুধবার দিবাগত আনুমানিক রাত ৩টার দিকে নাকাইহাট ইউনিয়নের বাজুনিয়াপাড়ার মোহাম্মদ হাজির বাড়িতে একদল দুর্বৃত্ত হানা দেয়। প্রথমে তারা দরজা কেটে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। তারা বাড়িতে থাকা নারীদের গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এসময় ডাকাতরা ঘরে থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মালামাল লুট করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় অপরাধীদের শনাক্ত ও তাদের গ্রেফতারের পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
সময়ের আলো/জোই