রাজা হতে চান না, রাজমুকুট ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার

ক্রীড়া ডেস্ক

খেলা

লন্ডনের ফুটবল মাঠে গোলরক্ষক হিসেবে দাপট দেখানো জর্জ ডেসমন্ড কামুরাসির সামনে এসেছিল উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজ্যের রাজা হওয়ার সুযোগ। কিন্তু

2026-09-11T21:58:40+00:00
2026-09-11T21:59:05+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
রাজা হতে চান না, রাজমুকুট ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম  আপডেট: ১১.০৯.২০২৬ ৯:৫৯ পিএম
দাপুটে গোলরক্ষক জর্জ ডেসমন্ড কামুরাসি। ছবি : সংগৃহীত
লন্ডনের ফুটবল মাঠে গোলরক্ষক হিসেবে দাপট দেখানো জর্জ ডেসমন্ড কামুরাসির সামনে এসেছিল উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজ্যের রাজা হওয়ার সুযোগ। কিন্তু সিংহাসনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ফুটবলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়।

ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব এসই ডনসের গোলকিপার ও অধিনায়ক কামুরাসিকে প্রয়াত রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের উত্তরসূরি হিসেবে প্রথম পছন্দ করেছিল রয়্যাল সাকসেশন কমিটি। তবে তিনি জানিয়েছেন, তার অন্য দায়িত্ব রয়েছে এবং রাজা হওয়ার দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয়।

গত ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রে ক্যানসারে ৩৪ বছর বয়সে মারা যান রাজা ওয়ো। মাত্র তিন বছর বয়সে ১৯৯৫ সালে সিংহাসনে বসে তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী জীবিত রাজা হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তার মৃত্যুর পর নতুন রাজা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

কামুরাসি সরে দাঁড়ানোর পর সাবেক টেলিভিশন সংবাদ উপস্থাপক প্রিন্স এডওয়ার্ড রুকিদি কিজানাঙ্গোমাকে তোড়োর নতুন রাজা ঘোষণা করা হয়েছে।


‘বিগ জি’ নামে পরিচিত ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার কামুরাসি অবশ্য ফুটবল ছাড়ছেন না। এসই ডনসের হয়ে এবার প্রথমবারের মতো এফএ কাপে খেলছেন তিনি। গত শনিবার এরিথ টাউনকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় বাছাইপর্বে উঠেছে দলটি। আগামী ১৯ সেপ্টেম্বর চিচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে তারা।

উগান্ডার ঐতিহ্যবাহী রাজাদের নির্বাহী ক্ষমতা নেই। তবে তোড়োর মতো রাজপরিবারগুলো দেশটির সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রাজা  উগান্ডা  রাজমুকুট  ফুটবলার 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: