বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। প্রায়ই বৃষ্টি হলেও শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয়

2026-09-12T09:11:05+00:00
2026-09-12T09:11:05+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১১ এএম 
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। প্রায়ই বৃষ্টি হলেও শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে ছিল ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৩২, যা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

আইকিউএয়ারের ওই সময়ের তথ্য অনুযায়ী, ১৯১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল মালয়েশিয়ার কুচিং। ১৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ইন্দোনেশিয়ার জাকার্তা। এরপর ১৩২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল ঢাকা।

দূষিত শহরের তালিকায় ১২৭ স্কোর নিয়ে কঙ্গোর কিনশাসা চতুর্থ এবং ১১৯ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পঞ্চম অবস্থানে ছিল। এ ছাড়া উগান্ডার কাম্পালা ১১০ স্কোর নিয়ে ষষ্ঠ, জেরুজালেম ১০৯ স্কোর নিয়ে সপ্তম, পাকিস্তানের লাহোর ১০৫ স্কোর নিয়ে অষ্টম, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ১০৩ স্কোর নিয়ে নবম এবং সিঙ্গাপুর ১০২ স্কোর নিয়ে দশম অবস্থানে ছিল।

ঢাকার বায়ুদূষণের ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখছে পিএম ২ দশমিক ৫ বা অতিক্ষুদ্র বস্তুকণা। এসব সূক্ষ্ম কণা শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে পৌঁছাতে পারে। দীর্ঘদিন এসব কণার সংস্পর্শে থাকলে শ্বাসতন্ত্র ও হৃদ্‌যন্ত্রের বিভিন্ন জটিলতার ঝুঁকি বাড়তে পারে।


বিশেষজ্ঞদের মতে, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা, শিল্পকারখানার নির্গত ধোঁয়া এবং ইটভাটার দূষণ বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস। এ ছাড়া আবহাওয়ার ধরনও অনেক সময় বাতাসে দূষিত কণা জমে থাকার অনুকূল পরিবেশ তৈরি করে।

একিউআই স্কোর ৫০ পর্যন্ত ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত মোটামুটি গ্রহণযোগ্য এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বিপজ্জনক হিসেবে ধরা হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   বিশ্ব  দূষিত শহর  তালিকা  তৃতীয় ঢাকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: