বাড়ছে প্রেমবিমুখতা, তরুণ প্রজন্মের কেন পছন্দ ‘সোলো-ম্যাক্সিং’?

সময়ের আলো ডেস্ক

ফিচার

বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ‘সেলফ-পার্টনারিং’। সেইসঙ্গে আলোচনায় এসেছে নতুন ট্রেন্ড ‘সোলো-ম্যাক্সিং’। বারবার ডেটিং অ্যাপে রাইট সোয়াইপ করা,

2026-09-12T13:25:43+00:00
2026-09-12T14:03:04+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ফিচার
বাড়ছে প্রেমবিমুখতা, তরুণ প্রজন্মের কেন পছন্দ ‘সোলো-ম্যাক্সিং’?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৫ পিএম  আপডেট: ১২.০৯.২০২৬ ২:০৩ পিএম
নিজের জীবনকে আরও সুন্দর করে তোলার দিকে মন দিচ্ছে তরুণ প্রজন্ম। ছবি : প্রতীকী
বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ‘সেলফ-পার্টনারিং’। সেইসঙ্গে আলোচনায় এসেছে নতুন ট্রেন্ড ‘সোলো-ম্যাক্সিং’। বারবার ডেটিং অ্যাপে রাইট সোয়াইপ করা, নতুন কারও সঙ্গে চ্যাট শুরু করা, সম্পর্ক তৈরি করা এবং শেষ পর্যন্ত মানসিক ক্লান্তিতে ভোগা -এই একই চক্রে ঘুরতে ঘুরতে অনেক তরুণ-তরুণীই নাকি ক্লান্ত। তাই পার্টনার খোঁজার বদলে নিজের জীবনকেই আরও সুন্দর করে তোলার দিকে মন দিচ্ছেন তারা। 

‘সোলো-ম্যাক্সিং’ নিজের জন্য বেশি সময় বরাদ্দ করার এবং সচেতনভাবে একা থাকার মানসিকতা। এই জীবনধারায় ক্যারিয়ার, শখ, ব্যক্তিগত পছন্দ, লাইফস্টাইল এবং মানসিক শান্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কোনো পার্টনারের চাহিদা, মুড বা সম্পর্কের ওঠাপড়ার পেছনে নিজের সময় ও এনার্জি খরচ না করে সেই মনোযোগ নিজের উন্নতি ও ভাল থাকার জন্য ব্যবহার করাই এর মূল ভাবনা।


কিন্তু হঠাৎ করে একা থাকার প্রতি এই আগ্রহ বাড়ছে কেন? তরুণ প্রজন্মের একাংশের মতে, বর্তমান সময়ে ডেটিং শুধু সময় বা খরচসাপেক্ষই নয়, মানসিকভাবেও বেশ ক্লান্তিকর। বারবার নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, তাদের সঙ্গে মানিয়ে নেওয়া এবং সম্পর্ক টিকিয়ে রাখার চাপের তুলনায় নিজের মতো করে শান্তিতে থাকাকেই অনেকের কাছে সহজ মনে হচ্ছে। এর পাশাপাশি বদলাচ্ছে একা থাকার সামাজিক ধারণাও। এতদিন সমাজে এমন একটি ধারণা ছিল যে, সম্পর্কে না থাকলে বা একা থাকলে জীবনে যেন কিছু একটা অপূর্ণ থেকে যায়। ‘সোলো-ম্যাক্সিং’ সেই ধারণাকেই চ্যালেঞ্জ করছে। এখানে একা থাকা মানে নিঃসঙ্গতা নয়, বরং নিজের সঙ্গে সময় কাটানো এবং গভীর সম্পর্ক তৈরি করা।


‘সোলো-ম্যাক্সিং’-এর অন্যতম আকর্ষণ হলো স্বাধীনতা। নিজের ভালো থাকা বা খারাপ লাগা অন্য কোনো মানুষের আচরণ বা সিদ্ধান্তের উপর নির্ভর করবে না- এই ভাবনাই অনেককে স্বস্তি দিচ্ছে। অর্থাৎ, জীবনে সুখী থাকার জন্য সবসময় একজন রোমান্টিক পার্টনারের প্রয়োজন নেই; নিজের সঙ্গেও সুন্দর সম্পর্ক তৈরি করা সম্ভব। নিজের ইচ্ছেমতো কোথাও ঘুরতে যাওয়া, একা সিনেমা দেখা, নিজের পছন্দের শখে সময় দেওয়া কিংবা সপ্তাহান্তটা সম্পূর্ণ নিজের মতো করে কাটানো- এই স্বাধীনতাই অনেক তরুণের কাছে এখন সম্পর্কের চেয়ে বেশি আকর্ষণীয় হয়ে উঠছে।

তবে, এই প্রবণতার ভালো এবং খারাপ উভয় দিকই রয়েছে। নিজের যত্ন নেওয়া, নিজের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া এবং অন্যকে খুশি করার চাপ থেকে বেরিয়ে আসা নিঃসন্দেহে স্বাস্থ্যকর হতে পারে। নিজের জন্য সময় দেওয়া অনেকের মানসিক শক্তি ও আত্মবিশ্বাসও বাড়াতে পারে। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই, যখন অতীতে প্রেমে পাওয়া আঘাত, প্রতারণা বা প্রত্যাখ্যানের ভয় থেকে কেউ সম্পর্ক এড়িয়ে চলতে শুরু করেন। সেক্ষেত্রে ‘সেলফ-লাভ’ ধীরে ধীরে সম্পর্কের ভয় থেকে পালানোর একটি উপায় হয়ে উঠতে পারে।

সময়ের আলো/মহু
  বিষয়:   তরুণ প্রজন্ম  সোলো-ম্যাক্সিং  প্রেম  সম্পর্ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: