দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ি সদর সেনা রিজিয়নের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এতে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
মেডিক্যাল ক্যাম্পে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ এবং স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন।
বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে সহস্রাধিক মানুষ আসেন।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত বলেন, দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এবং ভবিষ্যতে পার্বত্য অঞ্চলের চিকিৎসা নিশ্চিতে সেনাবাহিনীর এ ধারা অব্যাহত থাকবে।
সময়ের আলো/জোই