সামিনা চৌধুরীর মিউজিক একাডেমি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নতুন প্রজন্মের সংগীত শিক্ষার্থীদের গান শেখানো ও দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে দেশের অন্যতম গুণী শিল্পী সামিনা চৌধুরী এবার প্রতিষ্ঠা করতে যাচ্ছেন

2026-09-13T02:51:45+00:00
2026-09-13T02:51:45+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
সামিনা চৌধুরীর মিউজিক একাডেমি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫১ এএম 
ছবি : সংগৃহীত
নতুন প্রজন্মের সংগীত শিক্ষার্থীদের গান শেখানো ও দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে দেশের অন্যতম গুণী শিল্পী সামিনা চৌধুরী এবার প্রতিষ্ঠা করতে যাচ্ছেন একটি মিউজিক একাডেমি। ‘সামিনাস একাডেমি অব মিউজিক (স্যাম)’ নামের এই একাডেমির ক্লাস চলবে অনলাইন ও অফলাইন দুভাবেই। এ বছরেই একাডেমিটি আনুষ্ঠানিকভাবে চালু করার ইচ্ছে নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি এখন।

এ প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘আসলে গান শেখানোর ব্যাপারে অনেকেই অনেক দিন ধরে অনুরোধ করে আসছিল। আমার স্বামী অনুষ্ঠান নির্মাতা ইজাজ খান স্বপনও এ ব্যাপারে খুবই উৎসাহী। সব মিলিয়ে ভাবলাম শুরুটা করেই দেখি।এখন মূলত এটি চালু করার ব্যাপারে যে কার্যক্রম সেগুলো গুছিয়ে আনছি। আশা করছি এ বছরেই শুরু করতে পারব এটি। এই একাডেমির মূল কার্যক্রম অনলাইনে চললেও যারা সরাসরি শিখতে চায় সেই ব্যবস্থাও থাকবে।’

এদিকে এই গুণী কণ্ঠশিল্পী সম্প্রতি কণ্ঠ দিয়েছেন ফারুক আনোয়ারের লেখা একটি গানে। গানটি সুর করেছেন সম্রাট আহমেদ। নিজের এই নতুন গান নিয়ে সামিনা চৌধুরী বলেন, ‘গানের কথাগুলো খুব সুন্দর। সুরটাও দারুণ হয়েছে। সব মিলিয়ে আমার বেশ ভালো লাগার একটি গান এটি।  আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’ জানা গেছে, এফএ মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   সামিনা চৌধুরী  মিউজিক একাডেমি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: