ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আজ পতাকা বৈঠক

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এক বাংলাদেশি নাগরিক ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমায় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় রোববার (১৩

2026-09-13T10:00:21+00:00
2026-09-13T10:00:45+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আজ পতাকা বৈঠক
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০০ এএম 
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এক বাংলাদেশি নাগরিক ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমায় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় রোববার (১৩ সেপ্টেম্বর) আজ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। 

নিহত আসাদুল হক (৩৮) পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে একটি বাংলাদেশি একটি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে আসাদুল হক গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে ভারতের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিজিবির তথ্য অনুযায়ী, নিহত আসাদুল হক একজন চিহ্নিত মাদক চোরাকারবারি ছিলেন এবং তার বিরুদ্ধে অবৈধ মানবপাচারের সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। পীরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদক ও মানবপাচার সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

এই ঘটনার পরদিন অর্থাৎ আজ (১৩ সেপ্টেম্বর) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ভারতের ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পতাকা বৈঠকের আহ্বান করেছে বলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঠাকুরগাঁও  বিএসএফ  গুলি  বাংলাদেশি নাগরিক  নিহত  পতাকা বৈঠক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: