হবিগঞ্জে ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জে সতেরো বছর বয়সী কিশোরীকে ধর্ষণ ও হত্যার মামলায় দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার

2026-09-13T19:00:41+00:00
2026-09-13T19:00:41+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০০ পিএম 
খলিল উদ্দিন ও গোলাম হোসেন। ছবি : সময়ের আলো
হবিগঞ্জে সতেরো বছর বয়সী কিশোরীকে ধর্ষণ ও হত্যার মামলায় দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টা ১৫ মিনিটে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন এবং একই গ্রামের মৃত ইরশাদ উল্লাহর ছেলে মো. গোলাম হোসেন।


মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর জুবা আক্তারকে (১৭) আসামি খলিল উদ্দিন ও গোলাম হোসেন হাত-পা বেঁধে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ করা হয়। ঘটনার পর পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

মামলার বিচারকাজে রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় পাঁচ বছর পর রোববার মামলাটির রায় ঘোষণা করা হয়। রায়ে আদালত দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম বলেন, রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   হবিগঞ্জ  ধর্ষণ  মামলা  ফাঁসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: