বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গফরগাঁওয়ের প্রকৌশলীর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দক্ষিণ লামকাইন গ্রামের টেক্সটাইল প্রকৌশলী মাজেদুল ইসলাম মিয়াদ (২৭) হিটারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।শনিবার

2026-09-13T23:57:58+00:00
2026-09-13T23:57:58+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গফরগাঁওয়ের প্রকৌশলীর মৃত্যু
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ পিএম 
প্রতীকী ছবি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দক্ষিণ লামকাইন গ্রামের টেক্সটাইল প্রকৌশলী মাজেদুল ইসলাম মিয়াদ (২৭) হিটারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা, তুরাগ এলাকার ভাড়া বাসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত মাজেদুল ইসলাম মিয়াদ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জনাব আলীর ছোট ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে টেক্সটাইল প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রতিবেশীদের বরাতে জানা যায়, সেদিন রাতে মিয়াদ ভাড়া বাসায় বৈদ্যুতিক হিটারে ভাত রান্না করছিলেন। রান্নার এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। 

দ্রুত তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মিয়াদের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রোববার বিকেলে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। বাদ মাগরিব দক্ষিণ লামকাইন গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেশী নূরুল হক লিমন বলেন, অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তার অকালমৃত্যু আমরা কেউই মেনে নিতে পারছি না।

সময়ের আলো/আতা
  বিষয়:   বিদ্যুৎস্পৃষ্ট  গফরগাঁও  প্রকৌশলী  মৃত্যু  সময়ের আলো  ময়মনসিংহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: