অবশেষে বাংলাদেশে কাভিশের কনসার্ট

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’-এর কনসার্ট। নিরাপত্তাজনিত কারণে স্থগিত হওয়ার প্রায় ১০ মাস পর আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায়

2026-09-14T02:23:03+00:00
2026-09-14T02:23:03+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
অবশেষে বাংলাদেশে কাভিশের কনসার্ট
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৩ এএম 
ছবি : সংগৃহীত
অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’-এর কনসার্ট। নিরাপত্তাজনিত কারণে স্থগিত হওয়ার প্রায় ১০ মাস পর আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এই আয়োজন। এই কনসার্টে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’।

সম্প্রতি আয়োজক প্রতিষ্ঠান ‘প্রাইম ওয়েভ কমিউনিকেশন’ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কনসার্টের নতুন তারিখ প্রকাশ করেছে। আগের ‘ওয়েভ ফেস্ট : ফিল দিজ উইনটার’ নামটি পরিবর্তন করে এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ওয়েভ ফেস্ট : এনজয় দ্য ফুল মুন’। তবে নিরাপত্তাজনিত কারণে আয়োজকরা কনসার্টের ভেন্যুর নাম এখনই প্রকাশ করেনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর যারা অগ্রিম টিকেট সংগ্রহ করেছিলেন, সেই টিকেট দিয়েই দর্শকরা কনসার্টটি উপভোগ করতে পারবেন। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ নতুন টিকেট বিক্রি শুরু হয়েছে। যেখানে সাধারণ টিকেটের মূল্য ২ হাজার ৯৯৯ টাকা এবং ভিআইপি টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৯৯ টাকা।

উল্লেখ্য, কাভিশের সঙ্গে শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকার মঞ্চে এই কনসার্টটি হওয়ার কথা ছিল। কিন্তু দেশের তৎকালীন সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুমতি না পাওয়ায় আয়োজনটি স্থগিত করা হয়।


১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠা পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’ ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো বাংলাদেশে গান শোনাতে এসেছিল। তাদের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’ ও ‘ফাসলে’।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   বাংলাদেশ  কনসার্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: