মহাসড়কের পাশে বর্জ্য ঢেকে দুর্গন্ধ নিয়ন্ত্রণের উদ্যোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ানো রোধে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্জ্যের

2026-09-14T11:20:46+00:00
2026-09-14T11:20:46+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মহাসড়কের পাশে বর্জ্য ঢেকে দুর্গন্ধ নিয়ন্ত্রণের উদ্যোগ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ এএম 
বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ানো রোধে বর্জ্যের স্তূপগুলো কালো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ানো রোধে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্জ্যের স্তূপগুলো কালো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এতে দুর্গন্ধ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশদূষণ কমবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে খাড়া জোড়া এলাকায় মহাসড়কের এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈর পৌরসভার একটি প্রথম সারির পৌরসভা হলেও নামমাত্র। দীর্ঘদিন পৌরসভা গঠিত হলেও ময়লার ড্রাফিং ব্যবস্থা করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। পৌরবাসী কাছ থেকে প্রতি মাসে ময়লা বাবদ টাকা নিলেও ওইসব ময়লা আবর্জনা ফেলা হয়েছে মহাসড়কের পাশে। ফলে ওই মহাসড়কে চলাচলকারী দুর্গন্ধে অতিষ্ঠ। এমনি দৃশ্য চোখে পড়ে উপজেলার খাড়াজোড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে দীর্ঘ এলাকাজুড়ে বর্জ্যের স্তূপ। এসব বর্জ্য কালো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এতে মহাসড়ক দিয়ে চলাচলকারী মানুষ ও আশপাশের বাসিন্দাদের দুর্গন্ধের ভোগান্তি কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


তবে দীর্ঘমেয়াদে বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বর্জ্য জমে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত বর্জ্য অপসারণ করে নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

কালিয়াকৈর পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন জানান, মহাসড়কের পাশে ময়লার স্তূপের দুর্গন্ধে মানুষের রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এছাড়া ওই স্থানে কেউ যেন ময়লা ফেলতে না পারে তার জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এবং দ্রুত ময়লাগুলো অন্য স্থানে সরিয়ে নেওয়া হবে। পৌরসভার কিছু ঠিকাদার রাতের আঁধারে ময়লা ফেলার অভিযোগ রয়েছে। এছাড়া অন্যান্য জায়গার থেকেও রাতে মহাসড়কের পাশে ময়লা ফেলে যায়। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মহাসড়ক  বর্জ্য  দুর্গন্ধ  উদ্যোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: