ঢাকায় আওয়ামী লীগের আরও ৩২ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির

2026-09-14T11:30:02+00:00
2026-09-14T11:31:58+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঢাকায় আওয়ামী লীগের আরও ৩২ নেতাকর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ এএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ১১:৩১ এএম
গ্রেফতারদের পরিচয় এখনো জানা যায়নি। ছবি : প্রতীকী
ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গতরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


তবে গ্রেফতারদের পরিচয়, কোন কোন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে গুলশান ১ এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে একটি মিছিলের পর থেকে তাদের ধরতে ধারাবাহিক অভিযানে নামে পুলিশ। পরবর্তী দুইদিনে মোট ৭২ জনকে গ্রেফতারের কথা জানিয়ে ডিএমপি বলেছিল, গ্রেফতাররা ‘শুক্রবারের মিছিলে অংশগ্রহণকারী’। তাদের অনেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সময়ের আলো/মহু
  বিষয়:   আওয়ামী লীগ  নেতাকর্মী  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: