ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) আগুন লেগেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের এ

2026-09-14T19:12:06+00:00
2026-09-14T19:25:39+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ৭:২৫ পিএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড। ছবি : সময়ের আলো
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) আগুন লেগেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন।

তিনি বলেন, সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট আসে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে।

তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হয় এবং কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছে বলেও জানান তিনি।


জুলহাজ উদ্দিন বলেন, সদর ফায়ার স্টেশন থেকে আমরাও হাসপাতালে যাচ্ছি। সম্পূর্ণ ধোঁয়া নিয়ন্ত্রণের পর অগ্নিকাণ্ডের কারণ উদ্‌ঘাটন করা হবে।

তবে অগ্নিকাণ্ডের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/আতা
  বিষয়:   ময়মনসিংহ  মেডিকেল কলেজ হাসপাতাল  অগ্নিকাণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: