চামড়ার নিচে চর্বির পিণ্ড, ক্যানসারের ভয় কতটা

সময়ের আলো ডেস্ক

ফিচার

চামড়ার নিচে নরম, গোলাকার ও সহজে নড়াচড়া করা পিণ্ড দেখা দিলে অনেকেই ক্যানসারের আশঙ্কায় উদ্বিগ্ন হন। তবে বেশিরভাগ ক্ষেত্রে এমন

2026-09-14T19:24:23+00:00
2026-09-14T19:25:04+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফিচার
চামড়ার নিচে চর্বির পিণ্ড, ক্যানসারের ভয় কতটা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ৭:২৫ পিএম
লাইপোমা হলো পরিপক্ক চর্বি কোষ দিয়ে তৈরি এক ধরনের টিউমার। ছবি : সংগৃহীত
চামড়ার নিচে নরম, গোলাকার ও সহজে নড়াচড়া করা পিণ্ড দেখা দিলে অনেকেই ক্যানসারের আশঙ্কায় উদ্বিগ্ন হন। তবে বেশিরভাগ ক্ষেত্রে এমন পিণ্ড মূলত ‘লাইপোমা, যা পরিপক্ক চর্বি কোষ দিয়ে তৈরি এক ধরনের টিউমার।

লাইপোমা সাধারণত ঘাড়, কাঁধ, পিঠ, বাহু, পেট ও উরুর চামড়ার নিচে দেখা যায়। এর আকার ছোট পিণ্ড থেকে কয়েক ইঞ্চি পর্যন্ত হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে এতে ব্যথা থাকে না। তবে কোনো স্নায়ুর ওপর চাপ পড়লে বা পিণ্ডে বেশি রক্তনালী থাকলে ব্যথা হতে পারে।

লাইপোমার সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। চিকিৎসকদের মতে, জেনেটিক বা বংশগত প্রভাব এর অন্যতম কারণ হতে পারে। পরিবারের কারও লাইপোমা থাকলে অন্য সদস্যদের ঝুঁকি বাড়তে পারে। শরীরে আঘাত, স্থূলতা, অতিরিক্ত মদ্যপান, লিভারের রোগ ও রক্তে শর্করা বৃদ্ধির সঙ্গেও এর সম্পর্ক পাওয়া গেছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাধারণ লাইপোমা ক্যানসারে পরিণত হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। তবে লিপোসারকোমা নামের ক্যানসারযুক্ত টিউমার দেখতে অনেকটা লাইপোমার মতো হতে পারে। 


কোনো পিণ্ড দ্রুত বড় হলে, শক্ত হয়ে গেলে, নড়াচড়া না করলে বা ব্যথা শুরু হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজনে বায়োপসির মাধ্যমে নিশ্চিত হওয়া যায়।

লাইপোমা কোনো সমস্যা তৈরি না করলে সাধারণত চিকিৎসার প্রয়োজন হয় না। তবে আকার বাড়লে, ব্যথা হলে বা সৌন্দর্যগত কারণে অস্ত্রোপচারের মাধ্যমে এটি অপসারণ করা যায়। শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শই এ ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ পথ।


সময়ের আলো/এমকে
  বিষয়:   চামড়া  চর্বি  পিণ্ড  ক্যানসার 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: