লোডশেডিংয়ের সুযোগ নিয়ে সক্রিয় চোরচক্র, আটক ৩

পাবনা প্রতিনিধি

সারাদেশ

দেশে চলমান লোডশেডিংয়ের সুযোগ নিয়ে পাবনা সদর উপজেলায় রাত্রিকালীন লোডশেডিংয়ের সময়ে বাসা বাড়ির বিদ্যুতের তার চুরির ঘটনা বাড়ার অভিযোগ উঠেছে।

2026-09-14T22:08:47+00:00
2026-09-14T22:08:47+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
লোডশেডিংয়ের সুযোগ নিয়ে সক্রিয় চোরচক্র, আটক ৩
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৮ পিএম 
লোডশেডিংয়ের সুযোগ নিয়ে সক্রিয় চোরচক্র। ছবি : সময়ের আলো
দেশে চলমান লোডশেডিংয়ের সুযোগ নিয়ে পাবনা সদর উপজেলায় রাত্রিকালীন লোডশেডিংয়ের সময়ে বাসা বাড়ির বিদ্যুতের তার চুরির ঘটনা বাড়ার অভিযোগ উঠেছে। মধ্যরাত থেকে ভোররাতে এ ধরনের ঘটনা ঘটছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এমন ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, রাতে মানুষের ঘুম এবং লোডশেডিংয়ের সুযোগ নিয়ে চোরচক্র কেটে নিচ্ছে বাসা বাড়িতে সংযোগ দেওয়া বিদ্যুতের তার। আপাতদৃষ্টিতে লোডশেডিং মনে হলেও পরে দেখা যায়, চোরচক্র বাড়িতে সংযোগ দেয়া বিদ্যুতের তার চুরি করে নিয়ে গেছে। 

পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত বসত বাড়িতে সংযোগ দেওয়া বিদ্যুতের তার চুরি হওয়ার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিড়ম্বনা এড়াতে রাতেরবেলায় পৌর এলাকাতে টহল পুলিশের নজরদার বৃদ্ধি দাবি করেছেন স্থানীয়রা। একই সাথে তার চোর চক্রের সদস্যদের দ্রুত ধরে আইনে আওতায় নিয়ে আসার দাবি ভুক্তভোগীদের।

তবে এরই মধ্যে থানা পুলিশ অভিযান চালিয়ে তার চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে বলে জানিয়েছেন পুলিশ। 


পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনা সত্য, বিভিন্ন স্থান থেকে আমাদের গাছে বিদ্যুতের তার চুরির অভিযোগ আসছে। এরই মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের রাত্রিকালীন টহল বৃদ্ধি করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই এই চক্রের মূল হোতাসহ সবাইকে আটক করা যাবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   লোডশেডিং  চোরচক্র  আটক  সময়ের আলো  পাবনা  অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: