ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতা আটক

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন খানকে আটক করেছে পুলিশ। সোমবার

2026-09-14T22:19:13+00:00
2026-09-14T22:19:13+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতা আটক
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯ পিএম 
শরীফ হোসেন। ছবি : সংগৃহীত
চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন খানকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গৃদকালিন্দিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।

সন্ত্রাসবিরোধী আইন ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শরীফ হোসেন খান সন্ত্রাসবিরোধী আইন ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শরীফ হোসেন খান রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চেয়ারম্যান থাকাকালে তার বিরুদ্ধে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজ বাড়ির গুদামঘরে মজুত রাখার অভিযোগ ওঠে।

জেলা প্রশাসক, চাঁদপুরের প্রতিবেদন অনুযায়ী, ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ২০২৪ সালের ১ ডিসেম্বরের ৯১৮ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।


ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ শরীফ হোসেন খানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে থাকা মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ফরিদগঞ্জ  সাবেক চেয়ারম্যান  আওয়ামী লীগ  নেতা  আটক  সময়ের আলো  চাঁদপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: