সিরাজদিখানে সরকারি জায়গার শতবর্ষী বটগাছ কাটার অভিযোগ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মরণ মার্কেট সংলগ্ন সরকারি রাস্তার পাশে থাকা শতবর্ষী একটি বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলা

2026-09-14T22:39:32+00:00
2026-09-14T22:39:32+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিরাজদিখানে সরকারি জায়গার শতবর্ষী বটগাছ কাটার অভিযোগ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৯ পিএম 
সিরাজদিখানে সরকারি জায়গার শতবর্ষী বটগাছ কাটার অভিযোগ। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মরণ মার্কেট সংলগ্ন সরকারি রাস্তার পাশে থাকা শতবর্ষী একটি বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের অনুমতি ছাড়াই সরকারি জায়গায় থাকা গাছটি কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সরেজমিনে মধ্যপাড়া ইউনিয়নের মরণ মার্কেট সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার পাশে থাকা পুরোনো বটগাছটি কেটে ফেলা হয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে গাছটি ওই এলাকার মানুষের কাছে পরিচিত ও গুরুত্বপূর্ণ একটি গাছ হিসেবে ছিল। সরকারি রাস্তার পাশে থাকা গাছটি কীভাবে এবং কার অনুমতিতে কাটা হয়েছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

স্থানীয় বাসিন্দা মো. হোসেন বলেন, বটগাছটি বহু বছরের পুরোনো। আমরা ছোটোবেলা থেকেই গাছটি দেখে আসছি। সরকারি জায়গায় থাকা এমন একটি গাছ কাটার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া উচিত ছিল। বিষয়টি তদন্ত করে গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আরেক এলাকাবাসী আরিফুল বলেন, সরকারি রাস্তার পাশে গাছ লাগানো ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে কোনো অনুমতি ছাড়া সরকারি জায়গার পুরোনো গাছ কেটে ফেলা হলে ভবিষ্যতে আরও গাছ কাটার প্রবণতা তৈরি হতে পারে। আমরা প্রশাসনের কাছে বিষয়টি তদন্তের দাবি জানাচ্ছি।


এলাকাবাসীর অভিযোগ, সরকারি রাস্তা ও সরকারি জায়গার গাছ কাটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও নিয়ম-কানুন মানা প্রয়োজন। কিন্তু এখানে তা মানা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির খান বলেন, সরকারি জায়গার বটগাছ কাটার বিষয়টি শুনে আমি লোক পাঠিয়েছিলাম। বটগাছ আমাদের জায়গায় কিন্তু আমাদের লাগানো গাছ না। এটা ইউনিয়ন পরিষদের আওতায়, এ বিষয়ে আমাদের নিকট কোনো লিখিত অভিযোগ আসেনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   সিরাজদিখান  সরকারি  শতবর্ষী বটগাছ  অভিযোগ  সময়ের আলো  মুন্সীগঞ্জ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: