ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ার অধীন জেলা শহর, সদর ও সরাইল উপজেলার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এ ছাড়া সরাইল কুট্টাপাড়া ও বিশ্বরোড এলাকায় থাকা পাঁচটি সিএনজি পাম্পসহ বিসিক এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়ে জেলা শহর, সদর ও সরাইল উপজেলার সব ধরনের গ্রাহক গ্যাস সরবরাহ পাবেন না।
সময়ের আলো/কেএইচও