নিজেদের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে রাজি রাশিয়া-ইউক্রেন : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়া ও ইউক্রেন নিজেদের জ্বালানি স্থাপনায় হামলা চালানো বন্ধ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (১৪ সেপ্টেম্বর)

2026-09-15T05:55:25+00:00
2026-09-15T05:55:25+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নিজেদের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে রাজি রাশিয়া-ইউক্রেন : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৫ এএম 
ছবি : সংগৃহীত
রাশিয়া ও ইউক্রেন নিজেদের জ্বালানি স্থাপনায় হামলা চালানো বন্ধ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

ট্রাম্পের দাবি, রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা না চালাতে ইউক্রেন সম্মত হয়েছে। একইভাবে রাশিয়াও ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মতি দিয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামের ওপর পড়ছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বের জ্বালানি তেলের দামে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ইরানের চেয়েও বেশি।

এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ড সফরের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, জেলেনস্কির এ কাজটি করা উচিত এবং এ বিষয়ে তার সঙ্গে কথাও হয়েছে।


ট্রাম্পের ভাষ্য, রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনের সামনে আরও অনেক লক্ষ্যবস্তু রয়েছে। তবে জ্বালানি স্থাপনায় হামলা করা উচিত নয়। এ ধরনের হামলার কারণে বিশ্বের সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে। পাল্টা জবাবে ইউক্রেনও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   নিজেদের  জ্বালানি  স্থাপনা  হামলা  বন্ধ  রাজি  রাশিয়া-ইউক্রেন  ট্রাম্প  সময়েরা আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: