অনুষ্ঠিত হলো নৃত্যাঞ্চলের রজতজয়ন্তী উৎসব

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব। নৃত্যাঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী

2026-09-15T06:48:26+00:00
2026-09-15T06:48:26+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
অনুষ্ঠিত হলো নৃত্যাঞ্চলের রজতজয়ন্তী উৎসব
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৮ এএম 
ছবি : সংগৃহীত
নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব। নৃত্যাঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী ও কলাকুশলীদের পাশাপাশি প্রতিষ্ঠানের দুই পরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের অংশগ্রহণে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।

উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের ব্যতিক্রমধর্মী নৃত্যানুষ্ঠান ‘ছড়ায় ছন্দে নৃত্যমালা’। এতে নৃত্যাঞ্চলের শিশু-কিশোর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


উৎসবের তৃতীয় দিন সন্ধ্যায় একই মিলনায়তনে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী আয়োজন ‘নৃত্যমালিকা’য় নৃত্যাঞ্চলের সিনিয়র শিল্পীদের পাশাপাশি তিনশর অধিক শিল্পী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল দেশের অন্যতম শ্রেষ্ঠ নৃত্যজুটি শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের বিশেষ নৃত্য পরিবেশনা। দীর্ঘ ২৫ বছরের পথচলায় তাদের শিল্পসাধনা ও নেতৃত্বে নৃত্যাঞ্চল বাংলাদেশের নৃত্যচর্চায় একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে।

উৎসবে জাতীয় নাট্যশালা মিলনায়তনের লবিতে প্রদর্শিত হয় নৃত্যাঞ্চলের ২৫ বছরের পথচলার বিশেষ প্রদর্শনী। 

সময়ের আলো/টিকে
  বিষয়:   অনুষ্ঠিত  নৃত্যাঞ্চল  রজতজয়ন্তী  উৎসব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: