ফ্যাশন উদ্যোগের শারদীয় উৎসব

আনন্দ সময়

‘সুতোর গল্প-২ নিজস্বতায় বোনা শারদীয় উৎসব’ শিরোনামে তিন দিনব্যাপী শারদীয় আয়োজন নিয়ে প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফ্যাশন উদ্যোগ,

2026-09-15T06:55:50+00:00
2026-09-15T06:55:50+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ফ্যাশন উদ্যোগের শারদীয় উৎসব
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ এএম 
ছবি : সংগৃহীত
‘সুতোর গল্প-২ নিজস্বতায় বোনা শারদীয় উৎসব’ শিরোনামে তিন দিনব্যাপী শারদীয় আয়োজন নিয়ে প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফ্যাশন উদ্যোগ, ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ধানমন্ডির মাইডাস সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

আসন্ন শারদীয় দূর্গোৎসব সামনে রেখে এই আয়োজনে প্রত্যেক উদ্যোক্তা তাদের নতুন নতুন ডিজাইনের সৃষ্টিশীল, নান্দনিক, রুচিশীল পণ্যের অনন্য পসরা নিয়ে আসছেন এই মেলায়। এতে থাকবে শিশুসহ সব বয়সিদের উপযোগী পোশাক, গহনা, চামড়াজাত পণ্য, গৃহসজ্জাসহ বিভিন্ন ধরনের পণ্যের সমাহার। ৪৫টি প্রতিষ্ঠানের শারদীয় কালেকশন এই মেলায় একসঙ্গে প্রদর্শিত হবে,  ক্রেতাদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে 
থাকবে এক ছাদের নিচে শপিং করার সুযোগ। 


এতে অংশগ্রহণ করছে— দেশাল, রঙ বাংলাদেশ, অঞ্জন’স, কে ক্রাফট, সাদাকালো,  শিল্পলোক, পোশাক বাই তাননাস, মিথ আর্টস অ্যান্ড ক্রাফটস, কইন্যা, কালিন্দি, সিগনেট, সুতলি, আটকুঠুরি নয় দরজা, বুনো, দয়ীতা, তেরো পার্বণ, পরিণীতা ফ্যাশন, তানিস বাংলাদেশ, ঋতি, মিতার গল্প, নকশা মিস্ত্রী, গুটিপা, বক্স অফ অর্নামেন্টস, মুনমুন’স, সরলা, অয়ন ক্রাফটস, পৌরাণিক, বেনে বৌ, নিপুণ ক্রাফটস, ট্রেন্ডজ, ট্যান, ক্রাফট পান্ডা, দীঘল, শিশু পরিবহন, খুঁত, যথাশিল্প, আজুরা বাই শান্তা কবির, রিংকি’স এ্যাটায়ার, আর্টজেনিক্স বাই আনিকা, সীবনী, কল্পতরু, ফারহানা ফ্যাশন, কনক দ্য জুয়েলারি প্যালেস, কাপড়-ই-বাংলা ও অন্যরকম।

এক ছাদের নিচে সব বয়সি মানুষের উৎসবের কেনাকাটার এই সুযোগ ঘুরে আসার জন্য আদর্শ। আয়োজকরা জানিয়েছেন, শারদীয় আয়োজনের পর আগামী ফেব্রুয়ারিতে  রোজার ঈদকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে ‘সুতোর গল্প-৩’।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   ফ্যাশন  উদ্যোগ  শারদীয় উৎসব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: