কসবায় ‘ফ্রি ফায়ার’ গেম নিয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪

কসবা (ব্রহ্মণবাড়িয়া) সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ‘ফ্রি ফায়ার’ গেম খেলাকে কেন্দ্র করে নবম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ

2026-09-15T10:18:46+00:00
2026-09-15T10:18:46+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কসবায় ‘ফ্রি ফায়ার’ গেম নিয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪
কসবা (ব্রহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৮ এএম 
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ‘ফ্রি ফায়ার’ গেম খেলাকে কেন্দ্র করে নবম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে চার শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আছকিনা গ্রামে গিয়াসউদ্দিন নামের এক শিক্ষকের বাসায় প্রাইভেট পড়ার সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়।

আহতরা হলো, কসবা পৌর স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আজিজ ও এনামুল (১৫) এবং আছকিনা কুল্লাবাড়ী বেসরকারি মডার্ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাজমুল ও সামির (১৪)।


স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘ফ্রি ফায়ার’ গেম খেলা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা তীব্র সংঘর্ষে রূপ নেয়। অভিযুক্ত শিক্ষার্থীরা চাকু ও ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আতিক আকরাম জানান, আহত চার শিক্ষার্থীকে প্রথমে হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের মধ্যে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনো কোনো তথ্য পাননি।

সময়ের আলো/জোই
  বিষয়:   কসবা  ফ্রি ফায়ার  গেম  শিক্ষার্থী  সংঘর্ষ  ছুরিকাঘাত  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: