সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় শুভঙ্কর মণ্ডল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাড়ি ফেরার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বংশীপুর এলাকার লস্কর ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শুভঙ্কর মণ্ডল খুলনার পাইকগাছা বা কয়রা উপজেলার মহেশপুর গ্রামের দুর্গাপদ মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শুভঙ্কর মুন্সীগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফেরার পথে বংশীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বিআরটিসি বাস তাকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পরবর্তী আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
সময়ের আলো/জোই