সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি জুলহাস ইসলামকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শাহজাদপুর পৌর শহরের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুলহাস ইসলাম পৌর শহরের পুকুরপাড় গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আসামি জুলহাস ভয় দেখিয়ে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণ করে। পরদিন শিশুটির রক্তক্ষরণ হলে পরিবারের কাছে ধর্ষণের কথা স্বীকার করে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, সোমবার বিকেল ৫টায় পৌর শহরের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আসামিকে আদালতে পাঠানো হয়।
সময়ের আলো/এনএন