মক্কাসহ সৌদি আরবের ৩ শহরে জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মক্কাসহ পশ্চিমাঞ্চলীয় তিনটি শহরে জরুরি সতর্কতা জারি করেছে সৌদি আরব। ‘সম্ভাব্য বিপদের’ আশঙ্কায় এই সতর্কতার নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।জাতীয় জরুরি আগাম

2026-09-15T18:13:16+00:00
2026-09-15T18:13:16+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মক্কাসহ সৌদি আরবের ৩ শহরে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম 
ছবি : আনাদোলু এজেন্সি
মক্কাসহ পশ্চিমাঞ্চলীয় তিনটি শহরে জরুরি সতর্কতা জারি করেছে সৌদি আরব। ‘সম্ভাব্য বিপদের’ আশঙ্কায় এই সতর্কতার নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। 

জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারিত এই সতর্কবার্তায় বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যেতে ও তা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, সম্ভাব্য যেকোনো ক্ষয়ক্ষতি এড়াতে জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে এই গণসতর্ক বার্তাগুলো ছড়িয়ে দেওয়া হয়। 

তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ সম্ভাব্য বিপদের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি।  

গুরুত্বপূর্ণ শহর জেদ্দা, মক্কা ও তাইফে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতার জরুরি বিজ্ঞপ্তিতে স্থানীয় অধিবাসীদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে অবিলম্বে নিকটতম সুরক্ষিত কোনো ভবনের ভেতরে, বিশেষ করে জানালা থেকে দূরে কোনো অভ্যন্তরীণ কক্ষে অবস্থান নিতে এবং বিপদ কেটে যাওয়ার ঘোষণা না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জনগণকে খোলা জায়গা, বাড়ির বারান্দা, ছাদ এবং জানালা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। যেসব নাগরিক বা বাসিন্দা বাইরে অবস্থান করছেন, তাদের অনতিবিলম্বে কাছাকাছি কোনো মজবুত ভবনে প্রবেশ করতে বা শক্ত প্রতিবন্ধকের আড়ালে আশ্রয় নিতে বলা হয়েছে।


সতর্কবার্তাকালীন সময়ে সড়কে থাকা গাড়িচালকদের উড়াল সেতু (ফ্লাইওভার) ও উঁচুতলা ভবনের কাছাকাছি গাড়ি না থামিয়ে নিরাপদ দূরত্বে পার্ক করার নির্দেশ দেওয়া হয়। 

একই সঙ্গে জনসাধারণকে কোনো ধরনের জনসমাগম না করতে, ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে এবং কেবল সরকারি গণমাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছে প্রশাসন।

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে চলমান সশস্ত্র সংঘাত মারাত্মক রূপ নেওয়ার প্রেক্ষাপটে এই সর্বোচ্চ সতর্কতা জারি করা হলো। সাম্প্রতিক দিনগুলোতে হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।  

এর জবাবে সৌদি সামরিক বাহিনীও ইয়েমেনের ভেতরে হুথিদের ঘাঁটি ও সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   মক্কা  সৌদি আরব 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: